হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

রিপোর্টিং অ্যাওয়ার্ড ও বুনিয়াদি কর্মশালার সনদ দিল জবিসাস


জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ত্রৈমাসিক সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন সংগঠনটির ছয় সাংবাদিক। দৈনিক সর্বোচ্চ রিপোর্ট এবং বিশেষ রিপোর্ট ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এসময় সাংবাদিকতার বুনিয়াদি কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।


বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকতার বুনিয়াদি কর্মশালা সনদ এবং রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


ত্রৈমাসিক বিশেষ রিপোর্টিংয়ে প্রথম স্থান অধিকার করেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মো. জুনায়েত শেখ, দ্বিতীয় স্থান দৈনিক কালবেলার সাংবাদিক তানজিম মাহমুদ এবং তৃতীয় স্থান দৈনিক সময়ের আলোর সাংবাদিক মোশফিকুর রহমান ইমন।


ত্রৈমাসিক সর্বোচ্চ রিপোর্টিংয়ে প্রথম স্থান অধিকার করেন দৈনিক বাংলাদেশের খবরের সাংবাদিক জান্নাতুন নাইম, দ্বিতীয় স্থান দ্য ডেইলি স্টারের সাংবাদিক রাকিব মাদবর এবং তৃতীয় স্থান চ্যানেল-২৪ এর সাংবাদিক তাহমিদ আব্দুল্লাহ রাদ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন এবং সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন। 


এসময় বিশেষ অতিথি হিসেবে দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার এবং সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এম মামুন হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. রিফাত হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. আনওয়ারুস সালাম, ইতিহাস বিভাগের অধ্যাপক ড বেলাল হোসেন উপস্থিত ছিলেন।


বিশেষ অতিথি হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো. রইছ উদ্দীন বলেন, ফ্যাসিবাদী ওই সময়ে কেউ কথা বলত না। তখন আমাদের সাংবাদিকরা কলম ধরেছে, তাদের এই কাজ যারা ফ্যাসিবাদী মনোভাব পোষণ করত, তােদর জন্য অনুপ্রেরণা ছিল। একজন রিপোর্টারের নীতি হবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লেখা। সকল বাধাকে সততার সঙ্গে মোকাবেলা করতে হবে।সাংবাদিককে নির্মোহ হতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, সাংবাদিকতায় সকল বিভাগের শিক্ষার্থী আসে। সাংবাদিকতার কর্মশালায় যারা অন্য বিভাগ থেকে আসে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখনিতে ভালো কাজের সুনাম ও মন্দ কাজের সমালোচনা করতে হবে। কিন্তু সেক্ষেত্রে প্রথমে মনে রাখা দরকার প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরে রিপোর্টার। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো রেজাউল করিম বলেন, সাংবাদিকতার নীতি ও দায়বদ্ধতা সাংবাদিকদের অনুধাবন করতে হবে। তবেই এ পেশায় এগিয়ে যাওয়া সম্ভব হবে। আমরা যে কাজেই যাই, সেটা অনুধাবন করতে হবে। সাংবাদিকতা করতে হবে ফ্যাক্টভিত্তিক। ক্যাম্পাস রিপোর্টারদের ফ্যাক্টটাকে তুলে ধরার আহ্বান জানান তিনি।


এছাড়া অনুষ্ঠানে সনদ গ্রহণকারী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর