ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-05-2025 07:11:59 pm

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। শনিবার উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।



বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড ও অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।’


এতে বলা হয়, ‘শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’


বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।’


শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই অনির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়।


অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়।


 

আরও খবর




deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে