হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

অতিবৃষ্টির আশংকা আজ; হতে পারে রেকর্ড গড়া বৃষ্টি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-06-2025 12:21:35 pm

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে গত কয়েকদিন ধরে দেশজুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে মেঘের আড়ালেই রয়েছে সূর্য। এ অবস্থায় আজ রেকর্ডগড়া বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজার্ভেশন টিম।


সোমবার (২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানানো হয়।


ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, চট্টগ্রাম ও কক্সবাজারের বৃষ্টি যেন থামতেই চাইছে না। আজকেও দিনভর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।


এতে আরও জানানো হয়, আজকে পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের সর্বোচ্চ ঝুঁকি রয়েছে। পাশাপাশি সন্ধ্যার মধ্যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে বজ্রবৃষ্টি হতে পারে।


বাংলাদেশ ওয়েদার অবজার্ভেশন টিম জানায়, বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগের জেলাগুলোতে। তবে আজকে রেকর্ড গড়া বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, কক্সবাজার ও এর আশেপাশের স্থানগুলোতে। এতে এসব জেলার নিন্মাঞ্চল প্লাবিত হতে পারে।

আরও খবর