পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

টানা বৃষ্টি ও গণপরিবহন সংকটে ঈদযাত্রায় ভোগান্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-06-2025 06:51:22 pm


টানা বৃষ্টি ও গণপরিবহন সংকটে এবারের ঈদযাত্রায় বেশ সংকট তৈরি হয়েছে। এছাড়াও, ঈদের আগে দুই দিন ছুটি হওয়ায় এবারের ঈদযাত্রায় ভোগান্তির যে শঙ্কা ছিল, সেটি সত্যি হয়েছে। ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে গাজীপুর ও টাঙাইল অংশে আজ বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকেই যানজট রয়েছে।


বৃহস্পতিবার দুপুরে শিল্পকারখানা ছুটির পর তা আরও বেড়েছে। যমুনা সেতুর পূর্বপ্রান্তে টাঙাইল অংশে ১৫ থেকে ২০ কিলোমিটার সড়কে যানজট রয়েছে। সড়ক পরিবহন এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘ঈদযাত্রায় শতভাগ স্বস্তি না থাকলেও যাত্রীদের কাছে খুব বড় অভিযোগ পাইনি।’


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১৩ কিলোমিটার পথজুড়ে সকাল থেকেই যানজট রয়েছে। দুপুরের পর তা আরও বেড়েছে। শিল্প কারখানা ছুটির পর হাজার হাজার শ্রমিক যানবাহনের জন্য রাস্তায় নামেন। তাদের ভিড়, বৃষ্টিতে সড়ক প্রায় অচল। হাজারো যাত্রী বাস না পেয়ে পশু বহন করে ফিরে যাওয়া ট্রাক ও পিকআপে বৃষ্টিতে ভিজে যাত্রা করেছেন।


ঢাকা থেকে বেরোনোর পথে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্যামলী, কল্যাণপুর, গাবতলী এলাকায় দেখা যায় বৃষ্টিতে ভিজে ব্যাগ-বোচকা নিয়ে টার্মিনালে যাচ্ছেন ঘরমুখো মানুষ।


ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বেলা সাড়ে ১১টায় যাত্রা করা বাস তিন ঘণ্টায় ২৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জয়দেবপুর পাড় হয়েছে। মহাখালী টার্মিনালে দুপুর দুইটার দিকে হাজার হাজার যাত্রীর ভিড় ছিল।


ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টারে অপেক্ষায় থাকা যাত্রী কবিরুল ইসলাম জানান, চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছেন। কিন্তু বাসের দেখা নেই। কাউন্টার থেকে জানানো হয়, ঢাকা থেকে সকালে যেসব বাস যাত্রা করেছে, যানজটের কারণে সেগুলো ফিরতে পারেনি।


একই চিত্র গাবতলী বাস টার্মিনালে। হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, গাবতলী থেকে উত্তরবঙ্গগামী বাস যাত্রা করে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা মোড়ে যানজটে আটকা পড়ছে। আবার যমুনা সেতুতেও গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এতে চার-পাঁচ ঘণ্টা বাড়তি সময় লাগছে।


এদিকে ঈদুল ফিতরের মতো এবারের ঈদযাত্রা পুরোপুরি নির্বিঘ্ন রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। যাত্রীচাপ বৃদ্ধিতে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও যানজট যেন না হয়- সেই চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।


বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে আইজিপি বলেন, ঈদের আগে ছুটির কম হওয়ায় এবার একসঙ্গে অনেক মানুষ ঘরমুখো হয়েছেন। ফলে যানবাহনের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।


বাহারুল আলম বলেন, যানবাহনের ধীরগতির পেছনে অন্যতম কারণ হলো মহাসড়কে যাত্রী ওঠা-নামা। এই অভ্যাস থেকে সবাইকে সরে আসতে হবে। বলপ্রয়োগ নয় বরং সচেতনতার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাই।


ঈদুল ফিতরের আগে পাঁচ দিন ছুটি থাকায় ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বস্তির ছিল। আজ বৃহস্পতিবার থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ঈদুল আজহার ছুটি। ঈদ হবে শনিবার। এই হিসাবে ঈদের আগে ছুটি মাত্র দুই দিন, বৃহস্পতি ও শুক্রবার। টানা বৃষ্টি এবং ঈদের আগে মাত্র দুই দিন ছুটির কারণে ধারণা করা হয়েছিল এবারের ঈদযাত্রা ভোগান্তির হবে। আবার ঢাকামুখী কোরবানি পশুবাহী গাড়ি এবং মহাসড়কের পাশে হাটের কারণেও ভোগান্তির শঙ্কা ছিল। তাই সত্যি হয়েছে। আবার সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, বিকল গাড়ি, শেষ সময়ে কল-কারখানার শ্রমিকবাহী লক্করঝক্কর বাস-ট্রাক ও দুর্ঘটনায় এই দুর্ভোগ আরও বেড়েছে।


হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, এ কারণে প্রস্তাব করা হয়েছিল ৩ জুন থেকে ঈদুল আজহার ছুটি দেওয়া হোক। তবে বাজেটের কারণে সরকার আগে ছুটি না দিয়ে, ঈদের পর সাত দিন ছুটি দিয়েছে।


সড়ক পরিবহন এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘ঈদযাত্রায় শতভাগ স্বস্তি না থাকলেও যাত্রীদের কাছে খুব বড় অভিযোগ পাইনি।’


বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, জনগণের ঈদযাত্রা যেন কষ্টের না হয়, সে বিষয়ে তারা চেষ্টা করছেন। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে সবকটি ট্রেন সময়মতো ছেড়ে গেছে।


কমলাপুরের আগে সায়েদাবাদ টার্মিনালে যান উপদেষ্টা। সেখানে বেশি ভাড়া আদায়ের বিষয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সায়েদাবাদে দুটি জায়গায় বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছেন তারা। দুটিতেই অতিরিক্ত ভাড়া যাত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন এবং একটি বাস কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


কমলাপুরেও গত কয়েকদিনের তুলনায় আজ ভিড় বেশি। ট্রেনের বগি বাড়ানোর বিষয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেই ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও কোচ এলে কোচের সংখ্যা আরও বাড়ানো হবে।


ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে যে ছাদে এবং জানালা দিয়ে কোনো যাত্রী ট্রেনে উঠবেন না।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে