‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পাইপগানসহ গ্রেপ্তার

আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পাইপগানসহ গ্রেপ্তার



আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পাইপগানসহ গ্রেপ্তার


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।


রোববার (২৯ জুন) দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সাহেদুর রহমান দিপু (৫০) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অনন্তপুর গ্রামের পশ্চিম পাঁনচাত বাড়ির মৃত সফিকুর রহমানের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দিপু একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা ছিলেন ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর অনুসারী বলে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্বঅনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামীয় একটি দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারে ভাড়াকৃত ওই দোকানের ভিতরে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে আসামিকে আটক করে দেহতল্লাশির একপর্যায়ে তার ভাড়াকৃত দোকানের সিলিংয়ের ওপরে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করে।


জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে দিপুকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও খবর