শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় পরিচয়পত্র সংশোধন

নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় পরিচয়পত্র সংশোধন



নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় পরিচয়পত্র সংশোধন


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ক্রাশ প্রোগ্রামে জাতীয় পরিচয় পত্র সংশোধনের সকল আবেদন নিষ্পন্ন হয়েছে।


সোমবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ বুলবুল আহমেদ সাংবাদিকদের এ তথ্য দিয়েছে।


তিনি জানিয়েছেন বর্তমানে জাতীয় পরিচয়পত্র প্রতিটি নাগরিকের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে এনআইডি কার্ড বাধ্যতামূলক হয়ে পড়েছে।


প্রায় দেখা যায় প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে তাঁর অন্যান্য দলিলাদির তথ্যাদির মিল না থাকায় অনেক সময় তারা কাঙ্খিত সেবা প্রাপ্তিতে জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। ফলে তাঁরা জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সংশোধনের আবেদন দাখিল করে থাকেন। অধিকাংশ আবেদন নির্ধারিত সময়ের পূর্বেই নিষ্পত্তি হলেও কিছু কিছু আবেদন বিভিন্ন কারণে অনিষ্পন্ন রয়ে যায়।


যে সকল আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য বর্তমান নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গত ০১ জানুয়ারী ২০২৫ তারিখ হতে ৩০জুন পর্যন্ত সারাদেশে জাতীয় পরিচয় পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করা হয়।


সংশোধনের আবেদনসমূহ ৪ টি ক্যাটাগরিতে (ক, খ, গ, ঘ) বিভক্ত করা হয়ে থাকে । ক -ক্যাটাগরির আবেদন সাধারণত ০৩ বছর পর্যন্ত বয়স ও নামের সামান্য পরিবর্তন, যা নিষ্পত্তি করা হয় উপজেলা পর্যায়ে । খ-ক্যাটাগরির আবেদন ০৩-০৫ বছর পর্যন্ত বয়স ও নামের আংশিক পরিবর্তন, যা নিষ্পত্তি করা হয়ে থাকে জেলা পর্যায়ের অফিসে । এছাড়াও গ-ক্যাটাগরির আবেদন অঞ্চল পর্যায়ে এবং ঘ- ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি হয় মহা-পরিচালকের কার্যালয়ে । গ ও ঘ -ক্যাটাগরির আবেদনসমূহ জটিল হওয়ায় (সম্পূর্ণ নাম, পিতা-মাতার নাম পরিবর্তন, বয়স ১০ বছরের বেশি), যথাযথ দলিলাদি দাখিল না করায় এবং নিষ্পত্তিকারী কর্মকর্তার সংখ্যা কম হওয়ায় তা নিষ্পত্তি করা সময়সাপেক্ষ। উল্লেখ্য খ, গ ও ঘ – ক্যাটাগরির অধিকাংশ জটিল আবেদন নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত প্রয়োজন হয়, যা উপজেলা নির্বাচন অফিসারগণ সরেজমিনে গিয়ে তদন্ত করে থাকে ।


নির্বাচন কমিশন ঘোষিত ক্রাশ (বিশেষ কর্মসুচি) প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট তারিখের মধ্যে মোট বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সংশোধন আবেদন নিষ্পত্তি তথা মঞ্জুর করা হয়েছে মোট ৩০৭৭ টি


উপযুক্ত দলিল না থাকায় বাতিল করা হয়েছে মোট ৩৬৯ টি ।


এক এলাকা হতে অন্য এলাকায় ভোটার স্থানাস্তর করা হয়েছে মোট= ২৯৩৯ টি,


হারানো/নষ্ট কার্ড প্রদান করা হয়েছে- ১৫৪৭টি, ছবি/আঙ্গুলের ছাপ পরিবর্তন করা হয়েছে মোট ১৫৭৮টি ।


জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন অফিসার, কুমিল্লা ও মহাপরিচালকের কার্যালয় হতে প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন জটিল সংশোধন আবেদনের সরেজমিন তদন্ত করা হয়েছে মোট= ৭৬৯ টি ।


উল্লিখিত আবেদনগুলির মধ্যে অনেক আবেদন দীর্ঘ ৩/৪ বছর যাবৎ অনিষ্পন্ন অবস্থায় পড়ে ছিল । একই সাথে প্রতিদিন অফিসে নতুন জাতীয় পরিচয় পত্রে আবেদন মঞ্জুর ও ছবি তোলার কাজ করা হয়েছে, বাড়ী বাড়ী গিয়ে হালনাগাদ কার্যক্রম ব্যতিত গত ছয় মাসে শুধু অফিসে এসে নতুন ভোটার নিবন্ধনের পরিমাণ ২৭৫১ টি। এছাড়া ও যারা এনআইডি কার্ড সংশোধন করতে চাই কোন দাদাল না সরাসরি নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করার জন্য জনসাধারণকে অনুরোধ করেন।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৮ ঘন্টা ৫৯ মিনিট আগে