গাজীপুরের কোনাবাড়ী এলাকার এক নারীকে নিজ স্বামী কর্তৃক যৌতুকের জন্য নির্যাতন এবং পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়ে সন্মানহানির অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগী রুমা গত ২১/০৬/২৫ তারিখে কোনাবাড়ী থানায় উপস্থিত হয়ে জিডি (সাধারণ ডায়েরি) করেন। অভিযোগ সম্পর্কে রুমার সাথে এই প্রতিবেদক যোগাযোগ করেন।
জানা যায় পুবাইল এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের সাথে গত বছর এপ্রিলে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য সাদ্দাম তাকে অকথ্য নির্যাতন চালায়। এবিষয়ে রুমা যৌতুক দাবির অভিযোগে নিম্ন আদালতে মামলা করেন। মামলা দায়েরের পর থেলে সাদ্দাম এবং জনৈক আমিনুল ইসলাম রুমাকে বিভিন্নভাবে হত্যার হুমকি এবং বিভিন্ন অজুহাতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।
তার নামে বিভিন্ন নামসর্বস্ব পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়ে সম্মানহানি করার চেষ্টাও করা হয়েছে বলে জানান।এসব অভিযোগ সম্পর্কে জানার জন্য অভিযুক্ত সাদ্দামকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি৷