পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোংলা বন্দরে খালাস হচ্ছে দেশের দুটি মেগা প্রকল্পের মেশিনারিজ পণ্য

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

দেশের দুইটি বড় মেগা প্রকল্পের মেশিনারিজ পণ্য খালাস করা হচ্ছে মোংলা বন্দর জেটিতে। জাহাজ দুটিতে ৩ হাজার ৩১৯ মেট্রিক টন মেশিনারিজসহ বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে। এর মধ্য একটি হচ্ছে পাওয়ার গ্রিড আর অন্যটি রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল রয়েছে। এ জাহাজ দুটিতে ৩ হাজার ৩১৯ মেট্রিক টন মেশিনারিজ যন্ত্রাংশ রয়েছে। যা সড়ক পথে রুপপুর ও পাওয়ার গ্রীডে নেয়া হবে বলে জানায় আমদানীকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ জানায়, মালয়েশিয়ার একটি বন্দর থেকে ২০০৬.৫১২ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নঙ্গর করে “এমভি পিটি রিওয়াইন” নামের বিদেশী বানিজ্যিক জাহাজ। জাহাজটি গত ২৫ জুন মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর পরে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। গত ২ জুলাই বিকালে মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে এসে ভেড়ে মেশিনারিজ নিয়ে আসা জাহাজটি। এ জাহাজটিতে পাওয়ার গ্রিডের ষ্টিল স্টাকচারের পাইপ ও অন্যান্য লোহা ও ষ্টিলের পণ্য রয়েছে। যা খালাস করছে ষ্টিভিডরস (শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠার) মেসার্স অভিরত এজেন্সি কোম্পানী বলে জানায় শিপিং এজেন্ট প্রতিনিধিরা।  

আর অন্যটি গত ২৪ জুন রাশিয়ার নবরস্কি বন্দর থেকে মেশিনারিজ যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে পণ্য খালাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। গত ১ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে ১৩১৩ মেট্রিক টন মেশিনারীজ পণ্য নিয়ে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে এসে নোঙ্গর করে। এ জাহাজটিতে দেশের একটি বড় প্রকল্প রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মুল্যবান বিভিন্ন পণ্য রয়েছে। জাহাজটি মোংলা বন্দরে পৌছাতে ৮ দিন সময় লেগেছে। মেশিনারিজ পন্যের আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স ইন্টার পোর্ট লি: কর্তৃপক্ষ। আর পণ্য খালাসকারী প্রতিষ্টান মেসার্স অভিরত এজেন্সী লি: কোম্পানী। দুই জাহাজের পণ্যগুলো মোংলা বন্দরে খালাস করতে সময় লাগবে মাত্র ৩ দিন। মেসার্স অভিরত এজেন্সি কোম্পানীর মাধ্যমে পন্যগুলো খালাস করে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে জাহাজ দুটি একই সাথে মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে বলে জানায় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান জানান, মোংলা বন্দরে এক সাথে ৫০টি পণ্য বোঝাই জাহাজ থাকলেও আমাদের জনবল ও ইকুইপমেন্ট সরবরাহ করায় কোন বেগ পেতে হবে না। ব্যবসায়ীদের সহায়তার জন্য ২৪ ঘন্টা বন্দরের সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীরা প্রস্তুত থাকে। জাহাজ আসার সাথে সাথে আমাদের পক্ষ থেকে ব্যবসায়ীদের সহায়তার জন্য জনবল ও পণ্য খালাসের জন্য যত ধরণের ইকুইপমেন্ট প্রয়োজন হয় তা দ্রুত সরবরাহ করা হয়। যে কারণে ব্যবসায়ীদের এখন সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। আমদানীকারকরা পন্য আনার সাথে সাথে তা দ্রুত খালাস করে বন্দর ত্যাগ করতে পারে। মোংলা বন্দরের সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের দুরত্ব কম হওয়ায় দেশের বড় বড় মেগা প্রকল্পের পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে এবং যত দিন যাচ্ছে ব্যবসাযীরা এখন মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছে বলে জানায় বন্দরের এ কর্মকর্তা।

আরও খবর