বিজয় মানে খোলা আকাশে
উড়া স্বাধীন মনে,
বিজয় মানে রক্ত ঝড়িয়ে
সজীবতা এনেছি প্রাণে।
বিজয়ের মালা গলায় পরে
পেয়েছি বড় সুখ,
বিনিময়ে লক্ষ মায়ের খালি
করেছিলাম বুক !
রক্তের সাগরে ডুবেছি মোরা
রক্ত করেছি দান,
জীবন দিয়ে রেখেছি মোরা
এই বাংলার মান।
বাংলার মাটিতে ঘুমিয়ে আছে
অজস্র শহীদের প্রাণ,
বিজয় দিবসে জানাই তাদের
শ্রদ্ধা ও সম্মান।
শারমিন নাহার ঝর্ণা
পাংশা, রাজবাড়ী।
৪ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
২৮ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৩১ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৮ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে