বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

নোয়াখালীতে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যার আসামী গ্রেপ্তার


নোয়াখালীর চাটখিলে চাঞ্চল্যকর বৃদ্ধ কৃষ্ণ ধন দেবনাথ হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামী শিপন চন্দ্র দেবনাথ (৪২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 


নোয়াখালীর চাটখিল থানার চাঞ্চল্যকর বৃদ্ধ কৃষ্ণ ধন দেবনাথ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর মূল আসামী শিপন চন্দ্র দেবনাথ (৪২) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১১ এর নোয়াখালী সিপিসি-৩ ও কুমিল্লা সিপিসি-২ এর যৌথ অভিযানে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।


শুক্রবার (১১ জুলাই) বিকালে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে গত ৩০ মে দুপুরে চাটখিলের বদলকোট এলাকায় কথাকাটাকাটির একপর্যায়ে শিপনসহ আসামিরা ভিকটিম কৃষ্ণ ধন দেবনাথকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। 


শোর চিৎকার শুনে তার ছেলে রাজীব দেবনাথ এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় চিকিৎসকেক কাছে নিয়ে গেলে চিকিৎসক কৃষ্ণ ধনকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের ছেলে রাজীব দেবনাথ বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ ৩১/০৫/২০২৫, ধারা-৩০২/৩৪/৩২৩/৫০৬(২) পেনাল কোড)। এরপর থেকেই আসামি শিপন দেবনাথ পলাতক ছিলেন।


র‍্যাবের একাধিক টিমের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১১ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার কালিকাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন নিজের নাম ও পরিচয় স্বীকার করে এবং মামলার সংশ্লিষ্টতার বিষয়েও নিশ্চিত করে।


গ্রেফতারকৃত শিপন দেবনাথকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর