পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সিরাজদিখানের ৮ জন নবীন শিক্ষার্থী


সিরাজদিখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৮ জন নবীন কৃতী শিক্ষার্থীকে আগামী ২৫ জুলাই সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ঝিকুট ফাউন্ডেশন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন আগামী শুক্রবার সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে জমকালো এ সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে। আট জন নবীন শিক্ষার্থীরা হলেন অথৈ আক্তার তানিয়া, নূরে জান্নাত ফাতিমা, অন্তর মন্ডল, শামীম শেখ, এস এম ওবায়দুল্লাহ হীরা, তৈয়বা আক্তার, নুসরাত জাহান কথিকা, অরিন আক্তার তিশা।


ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি ও  জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শহিনা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সেনা অফিসার মেজর সিফাতুল আলমসহ অনেক গুণীজন। উল্লেখ্য উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন উপস্থাপনা করবেন বলে জানা গেছে।


উল্লেখ্য যে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে : ১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ২. সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক আলোচনা সভা ৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা ৪. ঝিকুটপত্র ম্যাগাজিন ৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল ৬. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ৭.সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ ৮. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার ৯. এইচএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ১০. পাবলিক বিশ্ব বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ১১. বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা। 

আরও খবর