শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ



নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে এক আরিফ হোসেন (১৩) নামে মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


আরিফ উপজেলার বদলকোট ইউনিয়নের পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির জামাল হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মাঝে মধ্যে রাতে বাড়িতে যেত না, বাহিরে থাকত, ঘুরাঘুরি করত। রাতে বাড়িতে না থেকে পরের দিন সকালে বাড়িতে চলে যেত। গত শনিবার রাতে আরিফ বাড়িতে না যাওয়ায় রোববার সকাল থেকে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। সোমবার সকালে স্থানীয় লোকজন উপজেলার বদলকোর্ ইউনিয়নের মেঘা খালে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিক একটি শিশুর মরদেহ উদ্ধারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নিহত শিশুর বাবা ঘটনাস্থলে যায়। সেখানে তিনি ছেলের মরদেহ দেখে চিনতে পারেননি। পরে তার মা থানায় এসে ছেলের মরদেহ দেখে ছেলের পরিচয় নিশ্চিত করে। নিহতের পরিবারের এক সদস্য দাবি করেন, আরিফ হয়তো কারো ঘরে ঢুকতে চেষ্টা তাকে পিটিয়ে হত্যা করা হয়।


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুর মরদেহ খালের পানিতে উপুড় হয়ে ছিল। এতে শরীরের বিভিন্ন অংশসহ চোখ,মুখ ফুলে যায়। শরীরে এ পর্যন্ত কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৬ ঘন্টা ৮ মিনিট আগে