আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-07-2025 11:43:58 pm

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ও ওডিআই সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল লিটন দাসের দল। সিরিজে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ।


তামিমের ৪৭ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসে ৮ উইকেট ও ২১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।


আজ বুধবার ( ১৬ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক আসালঙ্কা। 

প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেন শ্রীলঙ্কার দুই ওপেনার—মাত্র ৫ বলেই তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪ রান। তারপর থেকেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়।


ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন দারুণ ফর্মে থাকা কুশল। দলীয় ১৪ রানের মাথায় শরিফুলের বলে তাওহীদ হৃদয়কে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মেন্ডিস।


মেন্ডিস ফেরার ৪ বল পর আবারও উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৯ রানের মাথায় মেহেদীর বলে কুশল পেরেরাকে হারিয়ে চাপে পড়ে আসালঙ্কার দল। শেখ মেহেদীর ৪ উইকেট ছাড়াও ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শামীম হোসেন পাটোয়ারি।


১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারান বাংলাদেশ। প্রথম বলে উইকেট হারালে আবারও শঙ্কা জাগে পুরোনো রোগের। আজও কি সহজ ম্যাচ হেরে বসবে বাংলাদেশ।


তবে এ দিন আর পথ হারায়নি বাংলাদেশ—টাইগার অধিনায়ক লিটন কুমার দাস ও তানজিদের তামিমের ৭৪ রানের জুটিতে ম্যাচ সহজ করে ফেলে বাংলাদেশ।  দলীয় ৭৪ রানের মাথায় লিটস দাস আউট হলেও একপাশ আগলে রেখে দলকে জয় এনে দেন তানজিদ হাসান তামিম।


বাংলাদেশের হয়ে আজ ব্যাট হাতে তানজিদ হাসান তামিম ৪৭ বলে ৭৩ রান, তাওহীদ হৃদয় ২৫ বলে ২৭ রান, লিটন কুমার দাস ২৬ বলে ৩২ রান সংগ্রহ করেন।


তামিমের ব্যাটে ও মেহেদীর বোলিংয়ে ভর করে শ্রীলঙ্কাকে তদের মাটিতে হারিয়ে প্রথমবারের মত সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২০ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৬ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে