দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

মতলব পূরণ হবে না বলে অনেকে পিআর পদ্ধতি চান না: তাহের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-07-2025 06:33:37 pm

পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল বা টাকা দিয়ে ভোট কেনা যাবে না। এ বলে অনেকে পিআর পদ্ধতির নির্বাচন চান না। এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে বক্তৃতা করেন তিনি।


তাহের বলেন, আজকের যে মহাসভা এটাকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে তুলনা করা যায়। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশের প্রতিটি মানুষের দল। ধনী-গরিব-ক্ষুদ্র নৃগোষ্ঠী–সব মানুষের দল।


তিনি বলেন, জামায়াতে ইসলাম কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। জামায়াতে ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। রাজনৈতিক বা ধর্মীয়–কোনো জঙ্গিবাদই দেশে মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। জামায়াতে ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, প্রয়োজনে সংগ্রাম করবে।


জামায়াতের নায়েবে আমীর বলেন, আওয়ামী লীগ কী করেছে আমরা বলতে চাই না। সেটা গন-কেস। তাদের এ দেশে ঢোকার আর সম্ভাবনা নেই। তারা এখন অপ্রাসঙ্গিক।


সংস্কার প্রসঙ্গে তাহের বলেন, সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলেই মানি না বলে কেউ কেউ ভাব দেখাচ্ছেন। সংস্কার সবার জন্য কল্যাণকর। সুতরাং যারা সংস্কার চান না, তাদের একটা মতলব আছে।

 

তিনি বলেন, পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না–তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই–সে জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, সেটার বিরোধিতা করার মানে হলো নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিআর (আন্তরিক) না।


জামায়াতের এ নায়েবে আমীর বলেন, জামায়াতে ইসলাম চায় আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ জিতবে। জনগণ যাদের ভোট দেবে তারা জিতবে। ইনশাআল্লাহ বাংলাদেশপন্থিরাই জিতবে, সন্ত্রাসবিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তিই জিতবে।


তিনি বলেন, জিয়াউর রহমান দুটি অধ্যাদেশ দিয়েছিলেন ১৯৭৭ সালে। একটি সামরিক শাসনের কিছু অংশ। সেখান থেকে তিনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন, তখন একটি গণভোট দিলেন। তারপর যখন পার্লামেন্ট ইলেকশনের সিদ্ধান্ত নিলেন, সাতাত্তর সালে অধ্যাদেশের মাধ্যমে সেটাকে জায়েজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল। সে জন্য জুলাই সনদ দিতে হবে। সেটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল ফ্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে রেটিফাই করবেন। এটা হলো আইনগত সিদ্ধান্ত ও ভিত্তি। এটির ব্যত্যয় হলে জনগণ মানবে না।

আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে