অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরাবস্থা: শিক্ষা কার্যক্রম হুমকির মুখে

জরাজীর্ণ ভবন নেই ক্লাস নেওয়ার পরিবেশ।



নড়াইল এর লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন এর 

ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমানে চরম অব্যবস্থাপনা ও জরাজীর্ণতার মধ্যে দিয়ে চলেছে। বিদ্যালয়টির পুরনো ভবন ভাঙাচোরা হয়ে পড়েছে, ফাটল ধরা দেয়াল ও ছাদের খসে পড়া পলেস্তারা যেন শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।


বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সংখ্যা অপ্রতুল এবং বিদ্যমান কক্ষগুলোও ব্যবহারের অনুপযোগী। অনেক সময় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে—ছাদ দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে বসা অসম্ভব হয়ে যায়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ভবন সংস্কারের দাবি জানিয়ে আসছেন। তবে এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।


এলাকাবাসীর দাবি, শিশুদের নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে। না হলে একটি প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি কোমলমতি শিশুদের ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়ে যাবে।

আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৪ ঘন্টা ৫২ মিনিট আগে