প্রকাশের সময়: 25-07-2025 11:17:43 am
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার ১৪তম নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম বাপন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সৌরভ হাসান।
বৃহস্পতিবার (২৪ জুলাই ) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আসিফ হাওলাদার এই কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি শ্রবনা আহমেদ, স্নেহা স্নাল , জুঁই পাল, দূর্জয় সাহা,খানজানা তাসনিম জিনিয়া,অভিষেক চৌধুরী সজীব, সুমাইয়া রিয়া, রিশরা চাকমা, আহাদুজ্জামান রোহান, মার্জিয়া নূর অর্ণ, রুবাইয়াত ইসলাম রাইয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতুল গোস্বামী, সাজিদ নূর চৌধুরী, মাহবুবুল ইসলাম আসিফ, সৌরভ পূর্ণকর, মং মারমা, সানজিদা আক্তার কলি, রঙ্গন রায় উৎসব, মেহেদী হাসান সজীব,গ্যালারী চাকমা, সুস্মিতা ঘোষ শৈলী, আবদুল আউয়াল, তীর্থ পাল, সাংগঠনিক সম্পাদক তাহমিদ আলিফ, দপ্তর সম্পাদক মো: পারভেজ হাসান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (ডিজিটাল)কৃতিময় রায় অংকুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (পরিকল্পনা ও আয়োজন)সাব্বির আহমেদ শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমন হোসেন এবং অন্যান্য সদস্যবৃন্দ।
কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাপন বলেন,
"ধ্রুবতারা' মাভাবিপ্রবি'র অন্যতম বৃহৎ ও স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন। এমন একটি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হওয়া নিঃসন্দেহে একদিকে সৌভাগ্যের, অপরদিকে একটি বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা বিশ্বাস করি, আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আরও সুন্দর ও অর্থবহ কার্যক্রমের মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশ ও প্রসারে ভূমিকা রাখবো। ধ্রুবতারা ক্লাব ও আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।"
সাধারণ সম্পাদক মোহাম্মদ সৌরভ হাসান বলেন, "ধ্রুবতারা’ কেবল একটি ক্লাব নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতাকে বিকাশের একটি আদর্শ মঞ্চ। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সংস্কৃতির সৌন্দর্যকে ধারণ করাই আমাদের মূল দর্শন। 'ধ্রুবতারা' - ১৪তম কার্যনির্বাহী'র ৯৫ সদস্যের এই কমিটি যেন ঐক্য, উদ্ভাবন ও কর্মোগ্রহীতার মাধ্যমে ক্লাবের গৌরব আরও বাড়িয়ে তুলতে পারে—এই প্রত্যাশা করছি। সকল সদস্যদের প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। "
১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে