পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সঙ্গে হলের ডাইনিং এ খাবার খেলেন পবিপ্রবি উপাচার্য ‎


‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও আবাসিক হলের বাস্তব অবস্থা পর্যবেক্ষণে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে হঠাৎ করে কেরামত আলী হলে পরিদর্শনে যান।

‎প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এস. এম. হেমায়েত জাহান, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, বিভিন্ন অনুষদের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। উপাচার্য হলে প্রবেশ করেই একাধিক রুমে গিয়ে শিক্ষার্থীদের আবাসন পরিস্থিতি, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপত্তা ও খাবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

‎পরিদর্শনের সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাঁদের চলমান সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় প্রতিকার দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। বিশেষ করে সিট বরাদ্দ, পানি সংকট, ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডাইনিংয়ের খাবারের মান নিয়ে উঠে আসে শিক্ষার্থীদের একাধিক প্রশ্ন।

‎একপর্যায়ে উপাচার্য হলের ডাইনিংয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই সারিতে বসে রাতের খাবার খান। উপাচার্যের এ ধরনের সরলতা ও আন্তরিক আচরণে আবাসিক শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হন।

‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘তোমাদের প্রতিটি অভিযোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’

‎উপাচার্যের এই ঘনিষ্ঠতা ও অংশগ্রহণমূলক প্রশাসনের নজির হিসেবে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন তুহিন বলেন, ‘উপাচার্য স্যার যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন, তাতে বোঝা যায় তিনি শিক্ষার্থীদের সমস্যাগুলো আন্তরিকভাবে নিতে চান। আমরা আশাবাদী, দ্রুত সমাধানও মিলবে।’

‎হলের আবাসিক শিক্ষার্থী মো. রিয়াজ মাহমুদ বলেন, একটি প্রশাসনের আন্তরিকতা কেবল অফিস রুমে বসে কাজ করলেই হয় না, বরং মাটির কাছাকাছি গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মিশে সমস্যা বোঝার মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব প্রকাশ পায়। উপাচার্যের এই হল পরিদর্শন তার একটি উদাহরণ হয়ে থাকল।

‎বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, এমন সফরের ফলে শুধু শিক্ষার্থীদের আস্থা অর্জনই নয়, বরং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণেও বাস্তবধর্মী রূপরেখা তৈরি হবে।

আরও খবর