হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

৪০ দিনেও থানা-পুলিশ আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় ছিনতাইয়ের ঘটনায় আদালতে মামলা করলেন সাবেক ইউপি মেম্বার

জামালপুরের ইসলামপুরে দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৪০ দিন পেরিয়ে গেলেও আইনানুগ ব্যবস্থা না নেওয়ার অবশেষে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান ওরফে মজা মেম্বার।

আজ সোমবার (৪ আগষ্ট) দুপুরে জামালপুরের ইসলামপুর সিআর আমলি আদালতে তিনি মামলাটি করেন। 

মোস্তাফিজুর রহমান মজা উপজেলার চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি ইউনিয়নের বামনা গ্রামে। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জুন বিকেল পোনে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফির ছিলেন সাবেক ইউপি মেম্বার মোস্তাফিজুর রহমান মজা। পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইচ মিলের উত্তর পাশে সড়কে পৌঁছার মাত্রই দেশীয় অস্ত্রে ভয়ভীতি দেখিয়ে তাঁর গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই ছিনতাইকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এসময় তাঁর প্যান্টের পকেটে রাখা ধান বিক্রির ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় ছিনতাইকারীরা এই মর্মে হুমকি প্রদান করে যে, ভবিষ্যতে উক্ত বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন-জখম করবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। 

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মজা বলেন, 'আমি ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফির ছিলাম। আমাকে মারধর করে প্যান্টের পকেট ছিড়ে ৮৩ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীরা স্থানীয় বাসিন্দা। এ বিষয়ে 

এঘটনায় ওইদিন বিকেল ৬টার দিকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধ্যায় জরুরি ডিউটিতে থাকা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু রহস্যজনক কারণে 

অভিযোগ দেওয়ার ৪০ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ। সেকারণেই আজ আদালতে মামলা করেছি। মামলায় পাঁচজনকে আসামি দেওয়া হয়েছে।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'বাদী জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি আমলে নিয়ে আগামী সাত দিনের মধ্যে তদন্ত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্কাকে (ওসি) মামলার প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন বিচারক।'

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, 'মজা মেম্বারকে কিল-ঘুষি মারার সত্যতা পাওয়া গেছে। তবে ছিনতায়ের ঘটনা ঘটেনি। মজা মেম্বার থানায় আসলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। এখন যেহেতু তিনি আদালতে মামলা করেছেন। সেহেতু আদালতের আদেশ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

আরও খবর