চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

আইসেটস -ইএসক্যাপ ইয়ুথ ভয়েস প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ায় খুবি সেরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘সোল-অ্যাগ্রো’ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে এক দারুণ সাফল্য অর্জন করেছে। টেকসই শক্তি এবং জলবায়ু সহনশীল কৃষি নিয়ে কাজ করা এই দলটি চীনের চেংদু এবং থাইল্যান্ডের ব্যাংককে ‘২য় আইসেটস-ইএসক্যাপ ও ৩য় আইসেটস ইয়ুথ ভয়েস কম্পিটিশন’-এ দক্ষিণ এশিয়া অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ২৩৬টি দলের মধ্যে থেকে তারা শীর্ষ ৩৬ দলের তালিকায় জায়গা করে নেয়।

দলটি তাদের ‘সোল-অ্যাগ্রো’ প্রকল্পের মাধ্যমে দেখিয়েছে কীভাবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারকে আরও টেকসই করা যায়। একই সাথে তারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রাকে কীভাবে আরও উন্নত করা সম্ভব, তাও তুলে ধরেছে।

সোল-অ্যাগ্রো দলের সদস্যরা আজ ০৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সাক্ষাৎ করেন। শিক্ষার্থীদের এই অর্জনের জন্য উপাচার্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা করেন।

সোল-অ্যাগ্রো দলের সদস্যরা হলেন- মো. রেজওয়ানুল ইসলাম শুভ, অন্তরা দাস, সাব্বির আহম্মদ এবং সাদিয়া ইশরাত নিসা।

আরও খবর