রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

এমপি নির্বাচিত হলে ঢাকার সাথে রংপুরের দূরত্ব রেলপথের মাধ্যমে কমিয়ে আনার প্রতিশ্রুতি এটিএম আজম খাঁনের

এটিএম আজম খাঁন

রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের উক্তি তুলে ধরে বলেছেন, ধর্ম যার যার, দেশটা সবার! রাজনীতি যার যার, দেশটা সবার! আসুন, সকলে মিলে দেশটাকে ভালো করি, দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসি, চাঁদাবাজ মুক্ত করি, সন্ত্রাস মুক্ত করি, মাদকমুক্ত সমাজ গড়ি। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে পীরগাছা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়োজনে জমানবীশ দাখিল মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি আরও বলেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, দেশ ও বিদেশে তার পদচারণা। একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য, সর্বাধিক নায়ক হিসেবে শুধু আমাদের দেশের জনগণ নয় সারাবিশ্বের জনগণ ও রাষ্ট্রপ্রধানরা তাকে স্বাগত জানাচ্ছেন।

সংসদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন বলেন, আল্লাহ যদি আমাকে ইজ্জত দেয়, জনগণ যদি আমাকে ইজ্জত দেয়ার ব্যবস্থা করেন তাহলে আমার কাছে ছোট, বড়, ধনী, গরীব, দলীয়মুক্ত থাকব। ডিও লেটার আনতে ঢাকায় যেতে হবে না। আমি এই এলাকার মানুষ। এই এলাকার মানুষের সমস্যার কথা জানি। রংপুরের মানুষদের ঢাকায় যেতে প্রায় আড়াইশ কিলো দুর ঘুরে যেতে হয়। আমি আপনাদের ওয়াদা দিচ্ছি-আমি এমপি নির্বাচিত হলে এই আড়াইশ কিলো কমিয়ে আনার জন্য রেলপথের জন্য সংসদে কথা বলবো। এছাড়াও তিনি রংপুরে বিমানঘাঁটি, পীরগাছা-কাউনিয়ায় একটি আন্তর্জাতিকমানের হাসপাতাল ও পীরগাছা জমানবীশ দাখিল মাদ্রাসা এমপিওভূক্ত করার প্রতিশ্রুতি দেন।    

ওয়ার্ড সভাপতি জহির আলমের সভাপতিত্বে ও পীরগাছা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন, সেক্রেটারী হাফেজ ইদ্রিস আলী, ওয়ার্ড জামায়াতের সহসভাপতি আসাদুল ইসলাম সহ অনেকে। এর আগে সংসদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন, রাজবাড়ী পাকারমাথা বাজারে জনসংযোগ ও যুব দিবস উপলক্ষ্যে উপজেলা যুব জামায়াতের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন।  

আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১১ ঘন্টা ৩৫ মিনিট আগে