এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় তিন আওয়ালীগ নেতা গ্রেফতার

গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় তিন আওয়ালীগ নেতা গ্রেফতার রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার তিন জন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাত থেকে ভোর পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১.রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার মহন শেখের ছেলে মোঃ আতিয়ার রহমান (৩৯) তাকে রাত পৌনে ১টার সময় দৌলতদিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ২.রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বার পাড়া এলাকার মৃত আঃ খালেক এর ছেলে মোঃ আঃ রাজ্জাক (৫৭) কে রাত পৌনে ২ টার সময় নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।তিনি গোয়ালন্দ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। ৩.রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শৈদাল পাড়া এলাকার কুদ্দুস সরদারের ছেলে এরশাদ সরদার (৩৪) কে দৌলতদিয়া যৌনপল্লী থেকে রাত আড়াই টার সময় গ্যেফতার করা হয়।তিনি দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ঠা আগস্ট গোয়ালন্দ রেলগেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে। এ মামলার তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর




deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৬ ঘন্টা ১ মিনিট আগে