হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সর্বশেষ বিবৃতি


‎সম্প্রতি গুচ্ছভুক্ত ২-১টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির পরবর্তী মাইগ্রেশন সম্পর্কিত আবেদন পাওয়া গিয়েছে। সেই প্রেক্ষিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরগণদের নিয়ে গঠিত ভর্তি কমিটির ২০তম সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।


আলোচনা মোতাবেক ভর্তির পরবর্তী কার্যক্রম নিয়ে একটি বিবৃতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন:


‎গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) এর ভর্তির আবেদন ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকায় এ মর্মে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, ‘আসন শূণ্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চার বার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে।’ সে অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি ব্যতিত চারটি মাইগ্রেশন অর্থাৎ ভর্তিসহ মোট পাঁচটি পর্যায় সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী বিশ্ববিদ্যালয়সমূহে ১১ আগস্ট ২০২৫ তারিখে ক্লাস শুরু হয়েছে। অদ্যবধি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচশত আসন শূণ্য রয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ভর্তির পাঁচটি পর্যায় সম্পন্ন এবং ক্লাস শুরু হওয়ায় ভর্তিকৃত আন্ত:বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন প্রদান করা সমীচীন হবে না।


এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়সমূহে অপেক্ষমান তালিকা হতে মেধাক্রম অনুযায়ী শূণ্য আসনগুলো পুরণ করা হবে। সেক্ষেত্রে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিষয় মাইগ্রেশন চালু থাকবে। শূণ্য আসনগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ ঘোষিত সিডিউল অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কাম্য।


আরও খবর