এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুড়িকান্দি কেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় বৃহত্তর সুড়িকান্দি কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও দাখিল  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি রোববার (১৭ আগস্ট) দুপুরে সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।এতে  সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আলিম ও যৌথভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এবং সহ সাধারণ সম্পাদক আল আমিন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার মাহমুদ কিবরিয়া।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের  ইউনিভার্সাল কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাহমুদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক বিধান রঞ্জন দে,বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম,আমেরিকা প্রবাসী ও কেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা গোলযার আহমদ ফকু,সুড়িকান্দি গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী সেলিম উদ্দিন  কেয়ার ফাউন্ডেশন এর প্রবাসী উপদেষ্টা জনাব শাহীন আহমদ, কেয়ার ফাউন্ডেশন  উপদেষ্টা ও সাবেক ম্বেবার নুরুল ইসলাম,সুড়িকান্দি ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হা: আবু তাহের সুড়িকান্দি গ্রামের কৃতি সন্তান ও তরুণ ক্রিকেটার আমিনুল ইসলাম বড়লেখা উপজেলা পশ্চিম শাখার কিশোর কণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান কামরান আহমদ।এছাড়াও কেয়ার ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং সমাজ ও দেশের কল্যাণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজনটি ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক অনুপ্রেরণামূলক মিলনমেলা।

আরও খবর