নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে।’
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে আগামী ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চারদিন ধরে।
তিনি বলেন, ভোট কেন্দ্র বাড়ছে না তবে ৩০০০ ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০ এর জায়গায় ৬০০ করে ভোটার থাকবে।
তিনি আরও বলেন, ২২টি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।
১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৯ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে