রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

ববি বিএনসিসি সেনা শাখার নতুন দায়িত্বে সেলিম-লিয়া


বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিএনসিসি সেনা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত প্লাটুন ইনচার্জ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো: সেলিম রেজা। একইসঙ্গে মহিলা প্লাটুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মারিয়া আক্তার লিয়া।


বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিএনসিসি শাখা ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন কার্যক্রম পরিচালনা করে।


বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একটি স্বেচ্ছাসেবী ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন, যার মূল লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিকতার চেতনায় গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিএনসিসি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সামরিক শৃঙ্খলা, দুর্যোগ মোকাবিলা, সামাজিক সেবা ও নেতৃত্বগুণ অর্জনের সুযোগ পেয়ে থাকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি সেনা প্লাটুন প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা নিয়মিত প্রশিক্ষণ, মহড়া এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে আসছে।


এছাড়াও নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আরও কয়েকজনকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।পুরুষ প্লাটুনের ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদ থেকে পদন্নোতি পেয়ে ক্যাডেট কর্পোরাল হয়েছেন রাজন আহমেদ রাফি, মো: রুয়েল রহমান ও ইফাত মাহমুদ প্রান্ত এবং মহিলা প্লাটুনের ইসরাত তাসনিম প্রভা, মোসা: মাহফুজা আক্তার জুঁই ও সুমাইয়া আক্তার মৌ।

এছাড়া ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদন্নোতি পেয়েছেন মো. ইনজামামুল হক, শুভ বিশ্বাস, মো: ইফতি গাজী এবং আমেনা বেগম।

Tag
আরও খবর