হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় ঝিকরগাছা থানার দুই পুলিশ ক্লোজড

চোরাকারবারীদের সঙ্গে যোগসাজশ এবং চোরাই মোবাইল ফোন আটকের পর তা আত্মসাৎ করার অভিযোগে যশোরের ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার গণমাধ্যমকে জানান, অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন:উপ-পরিদর্শক (এসআই) রাজু,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়ালিদ।তাদের বিরুদ্ধে গুরুতর অনৈতিক কাজের অভিযোগ উঠেছে, যার প্রাথমিক সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি যশোর ডিবি পুলিশ একটি অভিযানে সাইফুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। এরপর সাইফুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে।আদালতে সাইফুল জানায়, এর আগে ঝিকরগাছা থানার এসআই রাজু এবং এএসআই ওয়ালিদ তাকে চোরাই মোবাইল ফোনসহ আটক করেছিলেন। কিন্তু তারা চোরাই মোবাইলগুলো জব্দ না করে এবং তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেন। সাইফুল আরও জানায়, ওই পুলিশ কর্মকর্তারা তার কাছ থেকে উদ্ধার করা মোবাইলগুলো নিজেদের কাছে রেখে দিয়েছিলেন।

সাইফুলের জবানবন্দি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে এলে তারা দ্রুত তদন্ত শুরু করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বুধবার রাতে দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, "আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে তাদের ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। যদি তদন্তে দোষ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনাটি পুলিশের মধ্যে থাকা কিছু অসাধু সদস্যের দুর্নীতি এবং অপরাধীদের সঙ্গে আঁতাতের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। এটি সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থাহীনতা তৈরি করতে পারে।

আরও খবর