পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নবীনদের স্বাগত জানাতে পবিপ্রবিতে ইমিডিয়েট শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে ইমিডিয়েট সেশন।


সোমবার (২৫ আগস্ট) পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই নবীন বরণের আয়োজন করে ২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা।


 সকাল থেকে এই অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রঙিন আলপনা, ঝলমলে লাইটিং এবং নান্দনিক সজ্জায় ক্যাম্পাস সাজানো হয় নতুন রূপে। ফরমাল রিসেপশন এর মাধ্যমে বিকাল ৫:০০ টাই এই অনুষ্ঠান শুরু হয়। পর্যায়ক্রমে ফটোসেশন, চা-পর্ব, ফ্রেশারদের সঙ্গে আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতের ডিনার পার্টির মাধ্যমে সম্পন্ন হয় নবীন বরণ অনুষ্ঠান। 


সিনিয়রদের আন্তরিকতা ও স্নেহময় আচরণে মুগ্ধ হয়ে এক নবীন শিক্ষার্থী সৃষ্টি মন্ডল বলেন," এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুব খুশি। পরিবার ছেড়ে পাঁচ বছরের জন্য এখানে এসেছি। এখানে এরকম অনুষ্ঠান দেখে এবং আন্তরিকতা দেখে মনে হচ্ছে যে আমরা নিজের আপন ঘরেই আছি" 


আরো একজন নবীন শিক্ষার্থী জয় সরকার বলেন, "অনুষ্ঠানের সাজ-শয্যা খুবই ভালো। সিনিয়র ভাইয়া আপুরা আমাদের খুব সুন্দরভাবে আপন করে নিয়েছেন। তাদের প্রতি আমাদের সম্মান বহু গুণ বেড়ে গিয়েছে" 


২৩-২৪ সেশনের একজন আয়োজক রেজোয়ান কবির শায়েখ জানান,"আমাদের বরিশাল ক্যাম্পাসে এই ধরনের অনুষ্ঠান প্রথম, আমরা চেয়েছি যে আমাদের থেকে নতুন কিছু শুরু হোক। কোন প্রকার সমস্যা হলে আমরা সর্বাত্মক জুনিয়রদের পাশে থাকবো"


২৩-২৪ সেশন এর আরো একজন শিক্ষার্থী মোঃ খালিদ জুনিয়রদের উদ্দেশ্যে বলেন, " আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি তোমাদের জন্য নতুন কিছু করার। আশা করছি তোমরা এগুলো ধরে রাখবে। নিজেদের ভিতর বন্ডিং বাড়াবে। বিভেদ সৃষ্টি করবে না। দিনশেষে সবাই আমরা পরিবারের মতো। পরিবারের অনেক কিছু হবে কিন্তু দিনশেষে পরিবার পরিবারের জায়গায় থাকবে। আর সবাই নিজের একাডেমিক লাইফ কে সিরিয়াসলি নিবে। দুঃখ থাকবে, পরিশ্রম থাকবে, হাসি থাকবে দিনশেষে আমরা সবাই একটা পরিবার "


শিক্ষার্থীদের চাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  যেনো নবীনবরণসহ শিক্ষার্থীদের সার্বিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখে, এতে যেকোনো অনুষ্ঠান আরো সুন্দর ভাবে সম্পন্ন করা সম্ভব হবে। 


উল্লেখ্য, নবীন শিক্ষার্থীদের তাদের ইমিডিয়েট সেশন কর্তৃক বরণ পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে এই প্রথম এবং নবীনদের আগমনে আয়োজিত অনুষ্ঠানটি বরিশাল ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দদায়ক সারা ফেলেছে।

আরও খবর