প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-08-2025 10:02:31 pm

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকার ও নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে অবস্থান নিয়ে আবারও বাংলাদেশের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়েছে যুক্তরাজ্যসহ ১১টি পশ্চিমা দেশ।


রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার আট বছর পূর্তি উপলক্ষে সোমবার (২৫ আগস্ট) সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাসের এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।


যুক্তরাজ্য ছাড়াও বিবৃতিতে সই করেছে: অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড এবং স্বাগতিক ফ্রান্স।


বিবৃতিতে বলা হয়, “২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে যেসব রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন, আজ আট বছর পরও তারা দেশে ফিরতে পারেননি। আমরা এখনও কক্সবাজার ও ভাসানচরে ১১ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সংকটের চিত্র দেখছি।”


রোহিঙ্গাদের এই দীর্ঘ অবস্থানের পেছনে বাংলাদেশের উদারতা ও সহনশীলতাকে ধন্যবাদ জানিয়ে দেশগুলো বলেছে, “বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের উদারতা ছাড়া এই সংকট সামাল দেওয়া সম্ভব হতো না। এখনও যেসব নতুন রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আসছে, তাদেরও আশ্রয় দেওয়া হচ্ছে — এটি বিশ্বে বিরল উদাহরণ।”


বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গারা চায় তাদের নিজেদের ঘরে ফিরতে। “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের সেই আকাঙ্ক্ষাকে সমর্থন জানাচ্ছি। তবে বর্তমান মিয়ানমার পরিস্থিতি এখনও নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপযোগী নয়।”


রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, সহিংসতা বন্ধ এবং মানবাধিকার রক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে দেশগুলো। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়নের দায়ে জবাবদিহির বিষয়েও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা।


বিবৃতিতে বলা হয়, “মিয়ানমারে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই। দেশটিতে অবাধ মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। অন্যায়ভাবে আটক সব ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দিতে হবে।”


রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে তাদের আত্মনির্ভরতা গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, “রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যাতে বাংলাদেশে অবস্থানকালেও তারা সম্মানজনক জীবনযাপন করতে পারে। একইসঙ্গে স্থানীয় জনগণকেও আমরা সহযোগিতা দিয়ে যাব।”


বিবৃতির মাধ্যমে এই ১১টি দেশ আবারও স্পষ্ট করেছে— রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক মানবিক ইস্যু। আর সেই ইস্যুতে তারা বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও খবর