হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় কামরুজ্জামান মিঠুর একদিনের রিমান্ড মঞ্জুর,জনি'র রিমান্ড না-মঞ্জুর

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় কামরুজ্জামান মিঠু নামের এক আসামিকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামি আসাদুজ্জামান জনি'র রিমান্ড আবেদন অবশ্য নাকচ করা হয়েছে। গতকাল বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা শুনানি শেষে এই আদেশ দেন। কামরুজ্জামান মিঠু নওয়াপাড়ার বাসিন্দা জয়নালের ছেলে।মামলার অভিযোগ অনুযায়ী, নওয়াপাড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী মেহেদী হাসানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। গত ৭ জুলাই মিঠু ফোন করে মেহেদীকে আসাদুজ্জামান জনি'র অফিসে দেখা করতে বলেন। মেহেদী সেখানে গেলে জনি ৩০ লাখ টাকা লাভের কথা উল্লেখ করে তার কাছে চাঁদা দাবি করেন। মেহেদী চাঁদা দিতে রাজি না হলে জনি, মিঠু, সাবিক ও সম্রাট তাকে মারধর করেন এবং একটি সাদা কাগজে জোর করে সই নিতে চেষ্টা করে।এরপর আসামিরা মেহেদীকে তার বাড়িতে নিয়ে গিয়ে চেকের মাধ্যমে চাঁদা দিতে চাপ দেন। আসামিদের ভয়ে মেহেদীর স্ত্রী একটি ৫০ হাজার টাকার সই করা চেক এবং টাকার অঙ্ক ছাড়া আরও দুটি চেক তাদের হাতে তুলে দেন। পরে আসামিরা ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে নেন।পরের দিন, আসামিরা সই ছাড়া চেক দুটিতে সই না করলে মেহেদীকে খুন-জখমের হুমকি দেন। এই হুমকির কারণে মেহেদীর পরিবার বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এ ঘটনায় গত ১৩ আগস্ট মেহেদীর স্ত্রী আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে অভিযোগটি অভয়নগর থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা, এসআই মিহির মণ্ডল, গত ২৮ আগস্ট আটক দুই আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মিঠুর একদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জনির রিমান্ড আবেদন নাকচ করে দেন।


আরও খবর