স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত

বেপরোয়া ইউনিক পরিবহনের বাস, নিষেধ করায় ড্রাইভার কতৃক পবিপ্রবি শিক্ষক লাঞ্ছিত


কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৭৭৫) একটি বাসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে চালক ও হেলপার। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা বাস অবরোধ করে রাখেন।


ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে যাত্রা শুরুর পর থেকেই বাসের চালক মো. জসিম বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার আপত্তি জানালেও তিনি তা উপেক্ষা করেন। দুপুর সাড়ে ১টার দিকে গোপালগঞ্জের বড়ইতলা এলাকায় যাত্রীদের সঙ্গে চালকের বাকবিতণ্ডা হলে পবিপ্রবির অধ্যাপক আসাদুজ্জামান প্রতিবাদ করেন। এ সময় ক্ষিপ্ত চালক তার ওপর চড়াও হয়ে মারধরের চেষ্টা করেন।


এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিব, সাগর ও আরিফ প্রতিবাদ জানালে হেলপার শাকিল তাদেরকে ‘মেরে ফেলার’ হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। যাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। পরে ভাঙ্গা পৌঁছে অধ্যাপক আসাদুজ্জামান বাস থেকে নেমে যান।


তবে ঢাকার সায়দাবাদ এলাকায় পৌঁছে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা নামতে চাইলে হেলপার শাকিল তাদের লাঠি নিয়ে মারতে উদ্যত হন এবং টিটিপাড়া এলাকায় নিয়ে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোদের মেরে ফেললেও আমাদের কিছুই করতে পারবি না।”


ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত শিক্ষার্থীরা পাগলা মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস আটকে রাখেন। তাদের দাবি, চালক-হেলপারসহ মালিকপক্ষ ঘটনাস্থলে এসে দুঃখপ্রকাশ ও দায়ীদের শাস্তির নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তাঁরা বাস ছাড়বেন না।


অধ্যাপক আসাদুজ্জামান মিয়া অভিযোগ করে বলেন, “আমি ড্রাইভারকে নিয়ন্ত্রণে রেখে ধীরে গাড়ি চালাতে বলি। কিন্তু সে আমার কথায় ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে আসে এবং আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে, এমনকি দেখে নেওয়ার হুমকিও দেয়। পরে যাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং আমি ভাঙ্গায় নেমে যাই।”


এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউনিক পরিবহনের জেনারেল ম্যানেজার এম এ মিন্টু বলেন, “চালক জসিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে মালিকপক্ষ সমস্যার সমাধানে উদ্যোগ নেবে। এমন ঘটনা ইউনিক পরিবহন পরিবার কখনো সমর্থন করে না।”


এ ঘটনায় এলাকায় ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

আরও খবর