রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে অনশনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা



অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৭ দিনের আন্দোলনের পর এবার আমরণ অনশনে বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে অনশনে বসে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৩৬ দিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে পাঁচ দিন তারা মহাসড়ক অবরোধ করেছেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা আজ রাত সাড়ে ৯টাথেকে আমরণ অনশন শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।


আন্দোলনরত শিক্ষার্থীদের মদ্ধে থেকে ৬ জন শিক্ষার্থী অনশনে বসেছে - শরমিলা জামান সেঁজুতি ( ইংরেজি ১১ ব্যাচ),অমিও মন্ডল (গণযোগাযোগ ও সাংবাদিকতা ১২ তম), শওকত ওসমান স্বাক্ষর (আইন ১১), তাইজুল ইসলাম তাজ (একাউন্টিং ১১ ব্যাচ). তামিম আহমেদ রিয়ান (লোকপ্রশাসন ১১ ব্যাচ), আবু বকর সিদ্দিক ( রসায়ন ১২ ব্যাচ)।


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন,

“আমরা টানা ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে আন্দোলন করছি। আমাদের প্রধান দাবি হলো

১. অবকাঠামোগত উন্নয়ন

২. বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য জমি অধিগ্রহণ

৩. বাস সংকট নিরসন

আমরা চাই ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আমাদের আশ্বস্ত করা হোক। কর্তৃপক্ষ এ নিশ্চয়তা দিলে আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করবো।”


ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন,

“আমরা আমরণ অনশনে বসেছি এর পরে আর কোনো কর্মসূচি নেই। শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশন। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধও করিনি। এখন চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকবো।”


উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। ৩৭ দিনের মাথায় তারা আমরণ অনশনের ডাক দিলেন।তারা বলেন তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে অনশনেই তাদের জীবন দিবে। 

Tag
আরও খবর