হঠাৎ অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ।শনিবার দুপুরে প্রেসক্লাবে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন।এই খবর ছড়িয়ে পড়লে সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদসহ অন্য নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। সাধারণ সম্পাদক শেখ দিনু আহম্মেদের দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বাঘারপাড়া ইউনিট সভাপতির দ্রুত সুস্থতা কামনা করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ইউনিট প্রধান তরুণ মণ্ডল, ডেপুটি ইউনিট প্রধান শহিদুল ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খান কেএম শরাফত উদ্দীন এবং অন্যান্য সদস্যরা।বিবৃতিতে তারা বলেন, “শেখ দিনু আহম্মেদ শুধু একজন নেতা নন, তিনি যশোর সাংবাদিক সমাজের অভিভাবক এবং সকলের অনুপ্রেরণার উৎস। আমরা তার দ্রুত আরোগ্য এবং সুস্থ জীবনের প্রত্যাশা করছি।”সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মীরা আশা করছেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে তার স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন।
১ ঘন্টা ৫ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ ঘন্টা ২ মিনিট আগে