হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

হাতিয়ায় ছাত্র অভিভাবককে মামলার হুমকির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নোয়াখালী হাতিয়ায় এক ছাত্র অভিভাবককে অশ্রাব্য অশ্লীল গালমন্দ ও মামলার হুমকির অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন অর রশিদের বিরুদ্ধে। এ বিষয়ে হাতিয়া থানায় একটি জিডি করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এর প্রতিকার চেয়ে অভিভাবক বাকের হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবার লিখিত অভিযোগ দাখিল করেন।
 
অভিযুক্ত মামুন অর রশিদ উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার অনিয়মের বিরুদ্ধে শিক্ষা অফিসে একাধিক অভিযোগ রয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা যায়।
 
অভিযোগে জানা যায়, পঞ্চম শ্রেনির ছাত্র তাওরাতের বাবা বাকের হোসেন তার ছেলের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত পড়ালেখার বিষয়ে খোঁজ নিতে স্কুলে যান। এ সময় জানতে পারেন যে প্রধান শিক্ষক মামুন অর রশিদ ছুটিতে আছেন। তখন তিনি প্রধান শিক্ষককে মোবাইলে ফোন দিয়ে ছেলের পড়ালেখার বিষয়ে জানতে চান। পরে স্কুলের সহকারি শিক্ষকদের সাথে আলাপ করে চলে আসার পর প্রধান শিক্ষক ফিরতি ফোন দিয়ে অশ্রাব্য ও অশ্লীল গালমন্দ করে। এক পর্যায়ে তিনি স্কুলে গিয়ে তার বিষয়ে জানতে চাওয়ার অধিকার তাকে কে দিয়েছে বলে ওই অভিভাবককে অপমান অপদস্ত করে মামলা হামলার হুমকি দেয়।

অভিভাবক বাকের হোসেন বলেন, আমি শুধু ছেলের পড়াশোনা খোঁজখবর নিতে গিয়েছিলাম। কিন্তু প্রধান শিক্ষক ক্ষুদ্ধ হয়ে আমাকে অপ্রত্যাশিত ভাবে অপমান অপদস্ত করেন এবং নানান ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন, যাহাতে আমি বিব্রত।
 
এ ঘটনায় অন্যান্য অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, স্কুলে সন্তানদের খোঁজ খবর নেওয়া অভিভাবকদের অধিকার। অথচ দায়িত্বে থাকা একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এ ধরণের আচরণ শুধু অভিভাবকদের জন্য নয়, শিক্ষার্থীদের জন্যও নেতিবাচক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। সে ক্ষমতার অপব্যবহার করে নানান ধরণের অনিয়মের সাথে জড়িত আছে। কোন শিক্ষক বা অভিভাবক তার মতের বাহিরে গেলে মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়। এলাকার অনেকে তার ভয়ে মুখ খুলতে পারে না। 

এলাকার স্থানীয় গোলাম ছাওয়ার এবং সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, বাকের হোসেন সহ আমরা স্কুলের পাশে বাজারে চায়ের দোকানে বসা ছিলাম। ঐ সময় প্রধান শিক্ষক বাকেরকে ফোন দিয়ে উচ্চবাচ্য করতে থাকে। বাকের কেন স্কুলে গেল; কেন তার বিষয়ে জানতে চাইলো; এজন্য গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে প্রধান শিক্ষক মামুন বাকেরকে ১৪ শিকের ভিতর ঢুকাইয়া দিবে বলে হুমকি দেয়।  

অভিযোগের বিষয়ে মামুন অর রশিদের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বাকের আমার বিরুদ্ধে কি অভিযোগ দিবে। আমাকে এবং শিক্ষকদের সাথে খারাপ ব্যবহারের জন্য আমি তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিব।
 
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল জব্বার বলেন, অভিভাবকের অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিষয়টির ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর