হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে আসছে ‘বড় পরিবর্তন’

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-09-2025 07:22:16 am

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আগামী এক মাসের মধ্যে বড় ধরনের রদবদল আসছে। সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েকজন উপদেষ্টাকে তাদের বর্তমান দপ্তর থেকে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ যোগ হতে যাচ্ছে।


সরকার নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়াতে, বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করতে এবং কিছু উপদেষ্টার কাজের চাপ কমাতে এই রদবদলের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা জানান, বর্তমান সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ‘ক্লিন ইমেজ’ নিয়ে দায়িত্ব ছাড়তে চায়।


বর্তমান উপদেষ্টা পরিষদে থাকা ২২ জন সদস্য ৪১টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মুহাম্মদ ফাওজুল কবির খান ও শেখ বশিরউদ্দীন তিনটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন। ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু, এবং রেলপথ মন্ত্রণালয় দেখছেন। শেখ বশিরউদ্দীন দায়িত্ব পালন করছেন বাণিজ্য, বস্ত্র ও পাট, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।


দুটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন আরও ১০ জন উপদেষ্টা। সবচেয়ে বেশি দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, জনপ্রশাসন ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দেখছেন।


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টিটিভ রয়েছেন তিনজন। এছাড়া ছয়জন প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী এবং একজন সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষ সহকারী রয়েছেন।


দেশের একটি জাতীয় সংবাদমাধ্যমকে সংশ্লিষ্টরা জানান, রদবদলের মাধ্যমে কিছু উপদেষ্টা ও বিশেষ সহকারী বড় মন্ত্রণালয় থেকে অপেক্ষাকৃত ছোট মন্ত্রণালয়ে সরানো হবে, আবার কিছু ছোট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সদস্য বড় দায়িত্বে আসবেন।


নতুন মুখ হিসেবে কিছু উপদেষ্টা সরকারের বাইরে থেকে আনা হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। সূত্র জানায়, দপ্তর বণ্টনে বড় ধরনের চমক থাকবে।

আরও খবর