হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

প্রতিষ্ঠার ১৯ বছরেও হয়নি কুবির ছাত্র উপদেষ্টার দপ্তর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-09-2025 09:32:00 pm

বি এম ফয়সাল, কুবিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের শৃঙ্খলা ও শিক্ষা বহির্ভূত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান ও তত্ত্বাবধান এবং সার্বিক কল্যাণে কাজ করে থাকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়। তবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা দপ্তর কিংবা বরাদ্দ কোনোটা নেই। আইনে নির্ধারিত কাজ উল্লেখ নেই। নেই নির্ধারিত কোনো কক্ষ। শিক্ষার্থীদের কাউন্সেলিং করার জন্য নেই কোনো বিশেষজ্ঞ। প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও এখনো দপ্তর বিহীন চলছে এ কার্যালয়। এমন অনেক অপূর্ণতা নিয়েই টিকে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও জানেন না তাদের কাজ। শিক্ষার্থীরাও জানেন না কাউন্সেলিং বা পরামর্শের জন্য কার কাছে যাবেন। এ যেন ‘ঢাল-তলোয়ারবিহীন’ এক কার্যকর। 


সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়,বছরের পর বছর দপ্তর ছাড়াই চলছে এ কার্যালয়। বর্তমান ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক গণিত বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুবের নিজ বিভাগ থেকে বরাদ্দকৃত কক্ষেই কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া কার্যক্রম পরিচালনার জন্য কোনো ধরনের অর্থ বরাদ্দ নেই। শিক্ষার্থীদের জন্য সতর্কতামূলক কোনো সভা-সেমিনারের আয়োজন নেই। বিশ্ববিদ্যালয়ের ১৯ বিভাগের ছাত্র উপদেষ্টাদের সাথে নেই কোনো আলোচনা সভা। এতে শিক্ষার্থীদের কি ধরনের কাউন্সেলিং প্রয়োজন তা জানতেও পারছেন না। এদিকে এ দপ্তরের মূল কাজ শিক্ষার্থীদের কাউন্সেলিং করা হলেও নেই আলাদা কোনো বিশেষজ্ঞ। ফলে শিক্ষার্থীরাও জানেন না যে, কাউন্সেলিং এর জন্য বিশ্ববিদ্যালয়ে এমন একটি দপ্তর রয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। সংশ্লিষ্টদের অভিযোগ, ঢাল-তলোয়ারবিহীন যুদ্ধ করার মতোই এ দপ্তরের বর্তমান অবস্থা। 


ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, দপ্তর না থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভাগের ছাত্র পরামর্শকদের  সাথে বসতে পারছি না। জানতে পারছি না শিক্ষার্থীদের অভিযোগ-পরামর্শ কিংবা কি ধরনের কাউন্সেলিং করার প্রয়োজন। অনেক সময় শিক্ষার্থীদের সিগনেচার কিংবা গুরত্বপূর্ণ বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে কোথায় আসবে তা নিয়ে বিড়ম্বনায় থাকে শিক্ষার্থীরা। 

দপ্তর কার্যক্রম পরিচালনার  জন্য বাজেট কিংবা অর্থ বরাদ্দ নেই। দায়িত্ব পাওয়ার  প্রায় এক বছরে শিক্ষার্থীর জন্য এ দপ্তর থেকে বেশ কিছু কাজ করা হয়েছে। এ দপ্তরকে ফুল ফাংশনাল করতে পারলে শিক্ষার্থীদের জন্য কাজ করা সহজ হবে। আমার কক্ষে দুইজনের বেশি বসার সুযোগ নেই। দপ্তরের জন্য প্রশাসনের কাছে চাহিদা দিয়েছে কিনা জানতে চাইলে উত্তরে বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্তৃপক্ষকে জানিয়েছি। একই কক্ষে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ডকুমেন্টেশনে তৈরি জটিলতা তৈরি হয় বলে জানান তিনি। 


কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, এ দপ্তরের পরিচালক উপাচার্যের নিয়ন্ত্রণে থেকে শিক্ষার্থীদের শৃঙ্খলা ও শিক্ষা বহির্ভূত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান ও তত্ত্বাবধান এবং সার্বিক কল্যাণে কাজ করবে। আর অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট এর মাধ্যমে নির্ধারণ হবে বলে উল্লেখ করা হয়। তবে এ পর্যন্ত কোনো সিন্ডিকেটে এ কার্যালয়ের দায়িত্ব ক্ষমতা নিয়ে আলোচনা হয়নি বলে জানা যায়। 


লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসান অন্তর ক্ষোভ প্রকাশ করে বলেন,‘শিক্ষার্থীদের কাউন্সেলিং করার জন্য এমন একটি দপ্তর রয়েছে তা আমার মতো অনেকেরই অজানা। শিক্ষার্থীদের কাউন্সেলিং করার মতো কোনো সভা-সেমিনার আয়োজন নেই। দপ্তর না থাকায় শিক্ষার্থীদের অভিযোগ কিংবা পরামর্শ জানাতে বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটছে। বর্তমানে শিক্ষার্থীরাও মানসিক সমস্যায় ভুগছে।  শিক্ষার্থীদের কাউন্সেলিং করার মতো বিশেষজ্ঞ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত এ বিষয়গুলো অবহেলা না করে গুরুত্বের সাথে দেখা।’ 


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি সভাপতি সাদিয়া আফরিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে নানা একাডেমিক সমস্যা, প্রশাসনিক জটিলতা কিংবা ব্যক্তিগত দিকনির্দেশনার ক্ষেত্রে সবচেয়ে ঘনিষ্ঠ আশ্রয় হয়ে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের যখন প্রয়োজন হয় বিচ্ছিন্ন ভাবে খুঁজতে হয়। শিক্ষার্থীদের সাথে নিয়মিত আলোচনা করা, তাদের সমস্যাগুলো শোনা, যেকোনো অনুষ্ঠান পরিচালনার জন্য বৈঠক এর ব্যবস্থা করার জন্য নিজস্ব দপ্তর থাকা আবশ্যক। 


এ বিষয়ে জানতে চাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, এ বিষয়ে আমি অবগত নই। এ দপ্তরে শূন্য পদ ছিল আমি এসে নিয়োগ দিয়েছি।আগে যেভাবে ছিল এখনও এভাবে চলছে। কোনো কিছু পরিবর্তন করেনি। দপ্তর প্রধান থেকে আমরা এ বিষয়ে কোনো চিঠি পাইনি। চিঠি দিলে আমরা আলোচনা করে দেখবো।

আরও খবর