হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

কুবিতে প্রতিবর্তনের উদ্যােগে 'এয়ারটেল আড্ডা কনসার্ট'

বি এম ফয়সাল, কুবি সংবাদদাতা 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ এর  যুগপূর্তি উপলক্ষে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এয়ারটেল এবং প্রতিবর্তনের যৌথ উদ্যোগে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’ এর আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের নীল বাস রাখার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আফটারম্যাথ’ ও ‘গন্তব্যহীন’ তাদের জনপ্রিয় গান পরিবেশনের করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গানের ব্যান্ড ‘প্লাটফর্ম’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। 

প্রতিবর্তনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, "প্রতিবর্তন" এর যুগপূর্তি উপলক্ষে আয়োজিত "এয়ারটেল আড্ডা কনসার্ট "আমাদের সংগঠনের পথচলার এক স্মরণীয় মাইলফলক। এই ১যুগ ধরে  ‘প্রতিবর্তন’ তার সাংগঠনিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ক্যাম্পাসে নতুন মাত্রা যোগ করেছে। আমরা বিশ্বাস করি, গান, নাচ ও সংস্কৃতির চর্চাই তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে। এই কনসার্টের মাধ্যমে আমরা শুধু বিনোদনের পরিবেশ তৈরি করছি না, বরং ক্যাম্পাসে আনন্দ, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তাও পৌঁছে দিচ্ছি। আমি আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান এয়ারটেল সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন,শিক্ষক, শিক্ষার্থী, উপস্থিত দর্শক এবং আমাদের ক্লাবের সাবেক সদস্য,  বর্তমান সদস্য,  সকলকে ধন্যবাদ জানাই।"

তিনি আরও বলেন, ‘প্রতিবর্তন’ সামনের দিনগুলোতেও তার সাংস্কৃতিক যাত্রাকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ সমাজকে সৃজনশীলতার পথে অনুপ্রাণিত করবে।
আরও খবর