হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

স্ত্রীর আইনজীবী ভাইয়ের মামলায় স্বামীর সাংবাদিক ও শিক্ষক ভাই কারাগারে

জামালপুরের বকশীগঞ্জে জমিসংক্রান্ত দ্বন্দ্বের ঘটনায় স্ত্রীর আইনজীবী ভাইয়ের দায়ের করা মারধরের মামলায় স্বামীর সাংবাদিক ও শিক্ষক দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মনিরুজ্জামান লিমন নামে স্থানীয় এক সাংবাদিক এবং রেজাউল করিম নামে মাদ্রাসার এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ আমলী আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আইনজীবীর মধ্যে জামিনের আবেদন করলে  বিচারক লতা দাস তাঁদেরকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। 

যাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান লিমন এবং তাঁর সহোদর ছোট ভাই ও বকশীগঞ্জ পৌর শহরের কুহিনূর আদর্শ দাখিল  মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নীলাখিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া এলাকার ইসহাক আলীর ছেলে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর আদালতের আইনজীবী  ইসমাইল সিরাজীর সঙ্গে তাঁর সহোদর ছোট বোন স্বপ্না বেগমের জমি নিয়ে বিরোধ চলে আসছে।

স্বপ্না বেগম একই এলাকার মৃত মফিজল হকের ছেলে পল্লী চিকিৎসক মিল্লাত মিয়ার স্ত্রী।

ওই বিরোধের জের ধরে গত ২১ জুলাই মারধর ও চাঁদাবাজি অভিযোগে আইনজীবী ইসমাইল সিরাজী বাদী হয়ে বকশীগঞ্জ আমলী আদালতে একটি মামলার আবেদন করেন। শোনানি শেষে সংশ্লিষ্ট বিচারক অভিযোগ আমলে নিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করে তদন্ত প্রতিবেদনের আদেশ দেন। ওই মামলায় স্বপ্না বেগমের স্বামী মিল্লাত মিয়া, দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমন এবং আরেক দেবর মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে আসামি করা হয়। 

সম্প্রতি চাঁদাবাজির ধারা বাদ দিয়ে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন বকশীগঞ্জ থানা-পুলিশ।

ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে সাংবাদিক মনিরুজ্জামান লিমন এবং মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।  

স্বপ্না বেগম আজকের পত্রিকাকে বলেন,'বড় ইসমাইল হোসেন সিরাজীর সঙ্গে আমার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। তিনি আমার স্বামী এবং দুই দেবরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেছে। যা ডাহা মিথ্যা। এনিয়ে আমি ইতোমধ্যে সংবাদ সম্মেলন করেছি। ওই মামলায় আমার দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমন এবং আরেক দেবর মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।'

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলেন, আইনজীবী ভাই ও তাঁর বোনের দ্বন্দ্বের জেরে সাংবাদিক ও মাদ্রাসা শিক্ষককে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে ওই মামলা প্রত্যাহার ও সাংবাদিক লিমনসহ তাঁর ভাই মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমের মুক্তি দাবি করেছেন চাই।

মামলার বাদী আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী বলেন, 'উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা করিনি। বরং আমি নির্যাতিত। সেকারণেই মামলা করেছি। মামলায় উল্লেখিত ঘটনার সত্যতা রয়েছে।'

মামলার বাদী আইনজীবী ইসমাইল হোসেন সিরাজীর মা মোছা. সুফিয়া বেগম বলেন, 'পারিবারিক বিরোধের জেরে আমার মেয়ে জামাই মিল্লাত মিয়াসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে অহেতুক মামলা করা হয়েছে। এনিয়ে আমি আদালতে সাক্ষী দিতে গিয়েছিলাম। কিন্তু আমার ছেলে ইসমাইল সাক্ষী দিতে দেয়নি।'

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, 'মামলার বাদী ইসমাইল হোসেন একজন আইনজীবী। তাঁর সঙ্গে তাঁরই ছোট বোন স্বপ্না বেগমের পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। চাঁদাবাজিসহ মারধরের অভিযোগে ইসমাইল হোসেন সিরাজী তাঁর বোন স্বপ্না বেগমের স্বামীসহ দুই দেবরের বিরুদ্ধে আদালতে সিআর মামলা করেন। আমরা ওই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছি। তবে তদন্তে মামলায় চাঁদাবাজির আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আজ ওই মামলায় ইসমাইল হোসেনের বোন স্বপ্না বেগমের দেবর লিমন এবং রেজাউলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।'


আরও খবর