রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে দুটি দল শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া, ১২টি দলের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করা হবে। আর ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
ইসি সচিব আরও বলেন, নির্বাচন কমিশনে ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। আমাদের যাচাই-বাছাইয়ে দুটি দলকে এখন পর্যন্ত যোগ্য মনে হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হবে। তবে নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।
১ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে