বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেছেন সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) বাংলাদেশ সেনাবাহিনী, সাধারণ সম্পাদক বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সার্জেন্ট  অ্যাসোসিয়েশন রংপুর, কোষাধ্যক্ষ নীলফামারী জেলা সমিতি রংপুর ও বাহাগিলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ কে এম শাহজাহান। 

বুধবার (০১ অক্টোবর)উপজেলার বাহাগিলী ইউনিয়নে বিকাল থেকে রাত পর্যন্ত তিনি একে একে বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি শান্তি-সম্প্রীতির অটুট ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান প্রার্থী এ কে এম শাহজাহান স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা করেন এবং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারে সেই বার্তাও দেন। উল্লেখ- পূজা মন্ডপগুলোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ভিড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও খবর