রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

মিঠাপুকুরে আগুনে পুড়ে নিঃস্ব হলো চার দিনমজুর পরিবার


রংপুরের মিঠাপুকুর উপজেলায় নগদ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকা,গরু,ছাগল,হাঁস-মুরগী ও মালামাল সহ বসতঘরের ১০টি কক্ষ আগুনে পুড়ে নিঃস্ব হলো চার দিনমজুর পরিবার । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন দমকল বাহিনী।


গত রবিবার রাত পৌনে আটটায় উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের যাদবপুর গ্রামের বড়মসজিদ এলাকায় সাবেক মরুহুম ইয়াকুব আলী কাজীর বাড়িতে ঘটনাটি ঘটে।আগুনে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।


সরেজমিনে স্থানীয়রা জানায়-বাড়ির ব্যারাকের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তে আগুন পুরো বাড়ির সকল বসতঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে স্থানীয়রা ব্যাপক চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দমকলবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া একঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে ঐ বাড়ির চার ভাই দেলবার,মোজাম,মমিনুল ও আমিনুলের বসবাসরত ১০টি টিনসেড ঘর পুড়ে ছাই হয়ে যায়।এসময় দেলবার হোসেনের জমি চাষ করা সাড়ে তিন লাখ টাকা,২টি গরু,৪টি ছাগল ও হাঁস-মুরগী এবং আমিনুলের জমি বন্ধকের দুই লাখ টাকা পুড়ে যায়।


স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান-আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পরিধেয় বস্ত্র ছাড়া আর কিছু নেই।এ বিষয়ে উপজেলা প্রশাসনকে  অবগত করবেন বলে জানান তিনি। পাশাপাশি ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।


মিঠাপুকুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান-খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে সবকিছু পুড়ে যায়।স্থানীয়রা ও দমকলবাহিনীর সদস্যরা মিলে ১ঘন্টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।এতে পরিবারগুলোর প্রায় নগদ অর্থসহ ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।       


আরও খবর