আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

মিডিয়া সন্ত্রাস, সাইবার ক্রাইম ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাকান্ডের বিরুদ্ধে হাটশ হরিপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়ায় মিডিয়া সন্ত্রাস, সাইবার ক্রাইম ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন এক্স ফোরাম হাটশ হরিপুর। শুক্রবার (০৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর কাবিল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, মিডিয়া সন্ত্রাস, সাইবার ক্রাইম ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। সম্প্রতি দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি আজ্জাদ আলী আজাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি চক্র তার মান ক্ষুন্ন করতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন। এছাড়া নামে বেনামে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ খুলে মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে হাটশ হরিপুর ইউনিয়নের একাধিক সুনামধন্য ব্যক্তির মানহানি করা হচ্ছে। এসকল ভুয়া আইডির বিরুদ্ধে প্রশাসনকে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এছাড়া এই সকল সোশ্যাল মিডিয়া সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। এসময় উপস্থিত ছিলেন দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি আজজাত আলী আজাদ, প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, হাটশ হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু হেলাল সোনা, সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আল হেলাল, জামায়াত নেতা মতিউর রহমান মতি, মামুন অর রশিদ সহ কয়েকশত মানুষ প্রমুখ।
Tag
আরও খবর