হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান: ঘুষের টাকাসহ কর্মকর্তা ও এনজিও সদস্য আটক

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান: ঘুষের টাকাসহ কর্মকর্তা ও এনজিও সদস্য আটক বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ঘুষের প্রায় ৩ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুরকে হাতেনাতে আটক করেছে। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪ টার দিকে যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ এর নেতৃত্বে একটি টিম হঠাৎ বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব শাখা,মূল্যায়ন শাখা ও প্রশাসনিক দপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করেন। দুদকের উপপরিচালক সালাউদ্দীন আহমেদ জানান,তাদের কাছে গোপন তথ্য ছিল, কাস্টমস হাউসে ঘুষ বানিজ্য চলছে এবং মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে ঘুষের টাকা উদ্ধার সহ দুইজনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কাস্টমস সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখতে অভিযান চলমান রয়েছে। স্থানীয় ব্যবসায়ী মহল জানান, বেনাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানকে তাঁরা স্বাগত জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, নিয়মিত এমন অভিযান হলে ঘুষের প্রথা অনেকটাই কমে যাবে। উল্লেখ্য,বেনাপোল কাস্টমস হাউস দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। প্রতিদিন এখানে কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে নানা সময় দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই বন্দরটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন এর রুমে জিজ্ঞাসাবাদ চলছিল।
আরও খবর