রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় বড়লেখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ, বিশিষ্ট চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় বড়লেখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার  (৭ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে বড়লেখা দারুল কোরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জনাব ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা ও ত্যাগের ফলেই সড়ক নিরাপত্তা আজ একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। বক্তারা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন বড়লেখা দারুল কোরআন মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা হাজী মখলিসুর রহমান।


এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্ঠপোষক ও ষাটমাকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, সদস্য জমির উদ্দিন, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, নয়ন চক্রবর্তী, শাকিল আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


দোয়া মাহফিলে সংগঠনের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১১ ঘন্টা ৪৮ মিনিট আগে