বুধবার (৮ অক্টোবর) যশোরের বাঘারপাড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুদের অধিকার ও গুরুত্ব তুলে ধরতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোভন সরকার। তিনি কন্যাশিশুদের শিক্ষা, নিরাপত্তা এবং তাদের প্রতি বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন।উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এবং আনছার ভিডিপি কর্মকর্তা শাহীনা আক্তার।এছাড়াও, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা কন্যাশিশুদের সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
২৩ মিনিট আগে
১ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ ঘন্টা ৫৩ মিনিট আগে