অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

লোহাগড়ায় সাবেক যুবদল সভাপতি খান মাহমুদ আলমের আবেগঘন ফেসবুক পোস্ট

ছবি কালেকটেড




নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলমের এক আবেগঘন ফেসবুক পোস্ট।


গত বৃহস্পতিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন—


> “আমার গ্রামে সামাজিক দ্বন্দের কারণে খুন হয়, যে দ্বন্দ্বে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। এরপর আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, খুনের মামলায় আমাকে ১ নম্বর আসামি করে জেলে পাঠানো হলো। কেন্দ্রীয় নেতাদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাকে বহিষ্কার করা হয়। এখন লোহাগড়ার কেউ কেউ চেষ্টা করছে যাতে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হয়। কেন এই চাওয়া?”




তিনি আরও বলেন,


> “আমি কি আন্দোলন-সংগ্রামে কারো চেয়ে পিছে ছিলাম? কারো চেয়ে কম নির্যাতনের শিকার হয়েছি? কম জেল খেটেছি? সাংগঠনিকভাবে দুর্বল ছিলাম? ভাবতে কষ্ট হয়, চোখে জল আসে— কেন আমার প্রতি এত অন্যায় ও অবিচার?”




পোস্টের শেষে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে লিখেছেন—


> “ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা বোঝার বিবেক আল্লাহ তাআলা আপনাদের দিয়েছেন, আমি আপনাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।”





আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৪ ঘন্টা ৫৩ মিনিট আগে