অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে দুই দফা অভিযান: দুই জেলে আটক, বিপুল কারেন্ট জাল জব্দ

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে দুই দফা অভিযান: দুই জেলে আটক, বিপুল কারেন্ট জাল জব্দ ‘মা’ ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীতে যৌথভাবে দুই দফা বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট, কলাবাগান, চর মজলিসপুরসহ তৎসংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। প্রথম দফায় সকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড রাজবাড়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজবাড়ী, বাংলাদেশ সেনাবাহিনী কন্টিনজেন্ট রাজবাড়ী ও নৌ পুলিশ। অভিযানে কলাবাগান এলাকায় মাঝিদের অস্থায়ী বাজার ভেঙে দেওয়া হয় এবং নদী থেকে দুই জেলেকে আটক করা হয়। এসময় আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত জাল রাজবাড়ী সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন পাইলট-এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক দুই জেলেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং পরবর্তীতে তাদের নৌ পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয় দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অস্থায়ী কন্টিনজেন্ট রাজবাড়ী ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৭৪ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়। সরকার ঘোষিত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা চলাকালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১০ ঘন্টা ৫০ মিনিট আগে