হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

এইচএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

শিক্ষা ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 16-10-2025 09:16:23 am

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র এবং মোবাইল এসএমএসের মাধ্যমে।


এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।


যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল


শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে


প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে থাকা ‘Result’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।


শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে


পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অথবা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবং বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে গিয়ে নিজের ফলাফল জানতে পারবেন।


এসএমএসের মাধ্যমে


ফল প্রকাশের পর, শিক্ষার্থীরা মোবাইল ফোন থেকে SMS পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।


ফরম্যাট: `HSC <Board> <Roll> <Year>` লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


উদাহরণ: `HSC Dha 123456 2025`


শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিস থেকে ফল পাওয়া যাবে না।


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।


ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া


ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আবেদন করার জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ৯টি ধাপ অনুসরণ করতে হবে:


১. নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।


২. এরপর একটি মোবাইল নম্বর দিতে হবে, যাতে পুনর্নিরীক্ষণের ফলাফল এসএমএসে জানিয়ে দেওয়া হবে।


৩. পরবর্তী স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষা করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।


৪. প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে (যেমন: বাংলা ১ম ও ২য় পত্র) উভয় পত্রে আবেদন করতে হবে।


৫. বিকাশ, নগদ, সোনালী সেবা, ডাচ্-বাংলা রকেট ও টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। বিস্তারিত পদ্ধতি দেখা যাবে পোর্টালের 'হেল্প' অপশনে।


৬. ফি পরিশোধের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন জমা দিতে হবে।


৭. ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর নতুন করে বিষয় যুক্ত করতে চাইলে তা করা যাবে, তবে নতুন করে মোবাইল নম্বর দিতে হবে না।


৮. ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে সংশোধন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদন বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।


৯. এইচএসসি ফল পুনর্নিরীক্ষার জন্য কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।


বিস্তারিত তথ্য ও ফলাফল দেখতে ভিজিট করুন


[https://www.educationboardresults.gov.bd](https://www.educationboardresults.gov.bd

আরও খবর