রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

বিপিএড ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে বিপিএড ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে বরিশাল সদর উপজেলার কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।




অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের ডিরেক্টর ড. তারেক হোসেন।


এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. রুবেল খান।




প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শারীরিক শিক্ষার শিক্ষাকর্ম শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, বরং এটি মানবিক গুণাবলি, নেতৃত্বগুণ ও শৃঙ্খলার উৎকর্ষ সাধনের একটি অনন্য পদ্ধতি। জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় তৈরিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে দক্ষ শারীরিক শিক্ষাবিদদের ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের মানবিকতা, সুস্থতা এবং নেতৃত্বগুণ বিকাশে শারীরিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতের শিক্ষকদের এই দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।”




প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি চারিত্রিক গুণাবলি, দলগত মনোভাব ও নৈতিকতার বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান। ওরিয়েন্টেশন ক্লাস শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর