শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন

সুন্দরবনে প্লাস্টিক দূষণ রোধে বন বিভাগের পরিচ্ছন্নতার উদ্যোগ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


পর্যটকদের ফেলে আসা প্লাস্টিকের মতো অপচনশীল বর্জ্যে ধীরে ধীরে বিপর্যয়ের পথে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা পানির বোতল, পলিথিন, প্যাকেট ও প্লাস্টিক সামগ্রী জমে থাকছে বনের বিভিন্ন খাল, চর ও সমুদ্র তীরবর্তী এলাকায়। এসব প্লাস্টিক বর্জ্য সুন্দরবনের নদী-নালা ও খালে প্রবেশ করে বনের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে। ব্যাহত হচ্ছে বনের গাছপালা জন্মানো এবং মাছ ও জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া।এর আকার দিনে দিনে ভয়াবহ হচ্ছে।যাতে বনের ভয়াবহতা অতি নিকটে।

এ পরিস্থিতিতে প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনকে বাঁচাতে বিশেষ কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। ইতোমধ্যে সুন্দরবনের ডিমের চর, কচিখালী বিচসহ সমুদ্র তীরবর্তী বনাঞ্চল এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।

পূর্ব সুন্দরবনের সীমান্তঘেঁষা গ্রাম খুরিয়াখালী। বাগেরহাটের শরণখোলা উপজেলার এ গ্রামের জেলে আলতাফ শেখ জীবিকার তাগিদে প্রায় ২০ বছর ধরে সুন্দরবনে মাছ ধরছেন।

তিনি জানান, বর্তমানে সুন্দরবনের নদীতে প্লাস্টিক বোতল, বিস্কুট আর চিপস এর প্যাকেট ভাসতে দেখা যায়। জাল ফেললে মাছের সাথে প্লাস্টিকের বোতল উঠে আসে। সুন্দরবনে আমরা যারা মাছ ধরতে যাই তারা কখনোই সুন্দরবনে এসব ফেলিনা। কিন্তু ক্ষতি আমাদের-ই হয়।

বন বিভাগ জানায়, সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত রাখার এ উদ্যোগে স্থানীয় জনগণ, পরিবেশবাদীসংগঠন এবং পর্যটকদের সহযোগিতা অপরিহার্য। সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই বিশাল জীববৈচিত্র্যের সুন্দরবনকে দূষণমুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বেসরকারি সংস্থা সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, প্লাস্টিক বর্জ্য মানবদেহের জন্য যেমন ক্ষতিকর, তেমনি এটি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকেও মারাত্মক ক্ষতি করছে। সমুদ্র ও সুন্দরবনের মাছের শরীরে এ বর্জ্য প্রবেশ করলে এবং সে মাছ যদি মানুষ খায়, তাহলে বড় ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, পূর্ব বিভাগে যোগদানের পর যখন বনের বিভিন্ন স্থান পরিদর্শনে যাই, তখন দেখতে পাই সমুদ্র তীরবর্তী বনসংলগ্ন এলাকাগুলোতে প্রচুর প্লাস্টিক বর্জ্য জমে আছে। এরপর থেকেই আমরা সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত রাখার লক্ষ্যে পর্যায়ক্রমে কাজ শুরু করি।


আরও খবর

deshchitro-69e22bf75485f-170426064751.webp
ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন

১ ঘন্টা ৫ মিনিট আগে