আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

কুষ্টিয়া সদর জুলাই যোদ্ধা কমিটির নির্বাচন সম্পন্ন: তাজমুল সভাপতি, তায়েফ হাসান সেক্রেটারি নির্বাচিত

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ তলায় আজ শুক্রবার বিকাল ৩টায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া সদর জুলাই যোদ্ধা কমিটি গঠনের নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে জুলাই যোদ্ধাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সকাল থেকেই প্রার্থীরা ও তাদের সমর্থকরা শান্তিপূর্ণভাবে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সার্বিক কার্যক্রম পরিচালিত হয় অত্যন্ত শৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। দুই বছর মেয়াদি কমিটির ফলাফলে নির্বাচিত হয়েছেন সভাপতি: মোঃ তাজমুল ইসলাম। সেক্রেটারি: মোঃ তায়েফ হাসান। সাংগঠনিক সম্পাদক: মোঃ ওলি হোসেন। অর্থ সম্পাদক: রাজু আহমেদ। দপ্তর সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মোঃ নাজমুস সাকিব। এস. এম. মোবাশ্বির হাসান মাহমুদ ও মোঃ আরিফ হোসেন খান। নির্বাচন পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক জনাব মোঃ টিপু সুলতান। শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সন্তান জনাব মোঃ সুজন মাহমুদ ফারাজী, জুলাই যোদ্ধা মোঃ নূর আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানিত কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাহমুদ, জুলাই যোদ্ধা মোঃ আবু সাঈদ, জুলাই মোঃ আবু হানিফ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই নির্বাচন শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনের নয়; এটি জুলাই চেতনার ঐক্য, ত্যাগ ও সংগঠনের পুনর্জাগরণের প্রতীক।” সর্বশেষ ভোটগণনা শেষে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হলে উপস্থিত জুলাই যোদ্ধারা নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Tag
আরও খবর